সিপিডিএল (সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড) অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সম্প্রতি সিবিডিএলের চিফ বিজনেস অফিসার জিয়াউল হক খান ও ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিকুর রহমান ইউসিবির প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও ন্যাশনাল সেলস ডিভিশনের প্রধান মোহাম্মদ শাজেদুল হক ম্রিধা প্রমুখ।