চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, চেয়ারম্যান সম্প্রতি চীনের গুয়াংডংয়ে অবস্থিত কিয়ানহাই মার্কেন্টাইল এক্সচেঞ্জ (কিউএমই) পরিদর্শন করেছেন। এ সময় তিনি কিউএমইর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি সভা করেন এবং বাংলাদেশে একটি দক্ষ পণ্য ডেরিভেটিভস বাজার স্থাপনের জন্য পরামর্শ, ব্যবসায়িক সহযোগিতা, তথ্য-প্রযুক্তি সহায়তা এবং ক্রেতা-বিক্রেতার সহায়তার ক্ষেত্রে ভবিষ্যতের সহযোগিতার জন্য ফলপ্রসূ আলোচনা করেন।