মাসিক ১ হাজার ৮২৮ টাকা কিস্তিতে তিনদিন দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে নভোএয়ার, যা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ছয় মাসের কিস্তিতে কোনো অতিরিক্ত চার্জ বা ফি ছাড়াই প্যাকেজের মূল্য পরিশোধের সুযোগ থাকছে। নভোএয়ারের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

প্যাকেজের আওতায় কক্সবাজারে যাওয়া-আসার বিমান টিকিট, সব ধরনের কর, কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার সুবিধা ওসকালের নাশতা থাকছে। এছাড়া পাঁচ তারকাসহ বিভিন্ন মানের হোটেলে থাকার সুযোগ রয়েছে। প্যাকেজটি দুজনের জন্য কিনতে হবে। দেশের শীর্ষ ব্যাংকগুলোর ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এ সুবিধা নিতে পারবেন।

নভোএয়ার জানিয়েছে, প্যাকেজের আওতায় কক্সবাজারের ১৮টি হোটেলের যেকোনোটিতে পছন্দ অনুযায়ী থাকার সুযোগ থাকছে। হোটেল ও কক্ষের ধরন অনুযায়ী প্যাকেজের মূল্য ভিন্ন হবে। একক বা দুই বা ততোধিক ভ্রমণকারীর জন্য প্যাকেজের মূল্য ভিন্ন হবে।

প্যাকেজের আওতাভুক্ত হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল রামাদা, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, সি প্যালেস, সীগাল হোটেল, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্রিন নেচার রিসোর্ট, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা, উইনডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল, বেস্ট ওয়েস্টার্ন বে হিল, হোটেল কক্স টুডে, লং বিচ হোটেল, সানরাইজ হরাইজন হোটেল, হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, স্বপ্নীল সিন্ধু বাংলাদেশ নেভি ফ্লিট ক্লাব এবং সিউর স্টে বাই বেস্ট ওয়েস্টার্ন।

প্যাকেজের কিস্তি সুবিধা দিতে নভোএয়ারের সঙ্গে রয়েছে ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এনসিসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, ঢাকা ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

উল্লেখ্য, বর্তমানে কক্সবাজারের পাশাপাশি প্রতিদিন চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।