আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন চ্যালেঞ্জেস অ্যান্ড ট্রেন্ডস ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (আইসিসিটিএএসএস - ২০২৫)’ অনুষ্ঠিত হয়েছে।

‘সাসটেইনেবিলিটি, ক্রিয়েটিভিটি অ্যান্ড এথিক্স: ইনসাইটস ইনটু ইন্টারডিসিপ্লিনারি পার্সপেকটিভস অ্যান্ড প্র্যাকটিসেস’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কাইংলেট। বিশেষ অতিথি ছিলেন এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সম্মেলনের পৃষ্ঠপোষক ড. কারমেন জেড লামাগনা।

সম্মেলনের জেনারেল চেয়ার এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম সম্মেলনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। স্বাগত বক্তব্য দেন আইসিসিটিএএসএস- ২০২৫ এর আয়োজক চেয়ার প্রফেসর ড. মো. আসিফ কামাল। দুইদিনব্যাপী এ সম্মেলনে ৬টি কী-নোট সেশন অনুষ্ঠিত হয়। কী-নোট বক্তাদের মধ্যে ছিলেন লিলিয়ান ডব্লিউ. মিনা, প্রফেসর ড. ঝেন (পিটার) ইয়ে, তাবেরেজ আহমেদ নেয়ারজি, প্রফেসর ড. হেওয়ার্ড ডেরিক হর্টন, প্রফেসর ড. শাইলা সুলতানা।

কী-নোট উপস্থাপনার পাশাপাশি সম্মেলনে অনসাইট ও অনলাইন মিলিয়ে মোট ২৯৪টি প্রবন্ধ উপস্থাপনা করা হয়। যুক্তরাষ্ট্র দূতাবাসের ঢাকার প্রতিনিধি রাইহানা সুলতানা ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম সংক্রান্ত একটি সেশন পরিচালনা করেন।

‘এআই, এথিক্স, এডুকেশন অ্যান্ড লিগ্যাল ফ্রেমওয়ার্কস: ইনসাইটস ইনটু সাসটেইনেবল ফিউচার’ শীর্ষক প্রথম প্যানেল আলোচনায় অংশ নেন প্রফেসর মাশরুর শহীদ হোসেন, প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী, প্রফেসর ড. আকাশ দীপ মুনি, ড. রবায়েত ফেরদৌস সৈয়দ, ড. প্রিয়দর্শিনী মুথুকৃষ্ণান ও ড. আবু সালেহ মো. রাফি। প্যানেলটি সঞ্চালনা করেন থিওটোনিয়াস গোমেজ।

‘লেভারেজিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট অন দ্য সিনার্জিস অব হেলথ অ্যান্ড সোশিও-ইকোনমিক ডিসকোর্সেস’ শীর্ষক দ্বিতীয় প্যানেলটি সঞ্চালনা করেন ড. সাবুক্তাগিন রহমান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। এ সময় অংশগ্রহণকারীদের মাঝে ১০টি বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়।

-বিজ্ঞপ্তি