আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি) ও গোলটেবিল বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় ‘পর্যটন নিরাপত্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা রাউন্ড টেবিল ১-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং গোলটেবিল বাংলাদেশের সাবেক সভাপতি এজাজ মাহমুদ রনি। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের এসপি এমডি নাইমুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন এআইইউবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান ও ট্যুরিস্ট পুলিশ ঢাকা অঞ্চলের এএসপি মোমেনা আক্তার। সেমিনারে সমাপনী বক্তব্য দেন এআইইউবির ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম।