অক্টোবরে ব্রাজিলের অটো শিল্পের উৎপাদন আগের মাসের তুলনায় দশমিক ৮ শতাংশ কমেছে। এ সময় দেশটিতে মোট ২ লাখ ৬ হাজার ইউনিট গাড়ি উৎপাদন হয়েছে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জোট আনফাভিয়া জানিয়েছে, গত মাসে দক্ষিণ আমেরিকার দেশটিতে ১ লাখ ৮০ হাজার ৯০০ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। এ সংখ্যা আগের মাসের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ কম। এপি