সম্প্রতি স্থানীয় ৬০ নম্বর লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিআইএফএফএলের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ৮৬০টি বৃক্ষের চারা বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটির সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

বিআইএফএল জানায়, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানো, বৃক্ষরোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলা এবং উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী তৈরিতে ভূমিকা রাখার লক্ষ্য নেয়া হয়েছে। একই সঙ্গে জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনের উদ্যোগে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে সিএসআর কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নেয়া হয়েছে।