ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক। ইউএপির আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের ১৩ জন সদস্য রয়েছেন, যার মধ্যে রয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকমণ্ডলী ও আন্তর্জাতিক সংস্থার প্রশাসকরা। অনুষ্ঠানে দাতুক হাজাহ জুরাইদা কামারুদ্দিন ও ড. মুনির মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য এ সময় অনলাইনে সংযুক্ত ছিলেন।