নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে শনিবার এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াদ মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও ক্যামেলকো মো. সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ব্যাংকের এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী গ্রাহকের আস্থা অর্জন ও দেশের আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংকের পরিপালন সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা, দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ইভিপি মোহাম্মদ মাহমুদ আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের প্রধান ও ডিক্যামেলকো মো. লিমন সিকদার এবং রেমিট্যান্স বিভাগের প্রধান মো. জাকারিয়া মাহমুদ। কর্মশালায় ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ২৫টি শাখার ব্যামেলকো ও শাখাপ্রধান, অপারেশন ম্যানেজার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।










