বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২৩ মূল্যায়ন পর্যালোচনা এবং এপিএ ২০২৩-২৪ প্রণয়নসংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের দ্য এভিনিউ হোটেলে গতকাল কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে বিএসইসির এপিএ টিম এবং কমিশনের বিভাগীয় প্রধান ও নির্বাহী পরিচালকরা অংশ নেন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য এবং এপিএ চ্যালেঞ্জসংক্রান্ত প্রেজেন্টেশন  ও আলোচনা উপস্থাপন করেন বিএসইসির এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির কমিশনার এবং এপিএ টিম লিডার মো. আবদুল হালিম। কর্মশালায় ধন্যবাদ বক্তব্য রাখেন বিএসইসির পরিচালক আবুল হাসান। সঞ্চালনার দায়িত্ব পালন করেন কমিশনের পরিচালক মো. আবুল কালাম। এছাড়া কর্মশালায় বক্তব্য রাখেন বিএসইসির নির্বাহী পরিচালকরা। এ সময় বিভাগভিত্তিক বিএসইসির এপিএ-সংক্রান্ত নানা দিক নিয়ে তথ্যবহুল আলোচনা তুলে ধরেন নির্বাহী পরিচালকরা। —বিজ্ঞপ্তি