এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৭১ লাখ ৩৫ হাজার থেকে ৯১ কোটি ২৭ লাখ ২০ হাজার ৪০ টাকায় উন্নীত করার সিদ্ধান্তে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, ১০ টাকা মূল্যের ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৫০৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪০ টাকা পরিশোধিত মূলধন বাড়াবে এমারাল্ড অয়েল। কোম্পানিটিতে থাকা মিনোরি বাংলাদেশের শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে এ শেয়ার ইস্যু করা হবে। আগামী তিন বছরের জন্য এ শেয়ার লকড ইন থাকবে।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৮ টাকা ৯০ পয়সায়। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে আগের পরিচালকবাদে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ (৫ শতাংশ অন্তর্বর্তীকালীনসহ) লভ্যাংশ ঘোষণা করেছে।