গ্রিন ইউনিভার্সিটি আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সম্প্রতি উদ্বোধন করেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার ক্যাপ্টেন (বিএন) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (এলপিআর), ক্রিকেটার এনামুল হক বিজয়, ডাইভারসিটির এমডি মোহাম্মদ রিফাত হাসান, মহিলা ফুটবলার মিসরাত জাহান মৌসুমী প্রমুখ। মোট ৪৮টি কলেজ এ টুর্নামেন্টে অংশ নিয়েছে।