মার্কেন্টাইল ব্যাংক পিএলসির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) একটি চুক্তি স্বাক্ষর করেছে। ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার খায়রুল বাসার আবু তাহের মোহাম্মদ, সিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার হাসনাইন বারী ও মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো শামীম আহম্মদ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর এমডি (চলতি দায়িত্বে) সাইফুর রহমান মজুমদার, মার্কেন্টাইল ব্যাংকের এফভিপি ও নিকুঞ্জ শাখা প্রধান ফারুক আহমেদ এবং ট্রেজারি ডিভিশনের এফভিপি মোহাম্মদ তারেক পারভেজ খান প্রমুখ উপস্থিত ছিলেন। এ চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের ৫০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড পাবলিক অফারিংয়ের জন্য দুই পুঁজিবাজারে ইউনিফর্ম ও ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে তালিকাভুক্ত হলো। —বিজ্ঞপ্তি
মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে ডিএসই ও সিএসইর চুক্তি স্বাক্ষর
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) একটি চুক্তি স্বাক্ষর করেছে।










