এ উপলক্ষে সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে নির্বাচিত তিনজন গ্রাহকের হাতে পুরস্কার তুলে দেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহকে উৎসাহ দিতে এবং প্রবাসী গ্রাহকদের সম্মাননা জানাতেই বিশেষ এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, মো. আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসাইন, এসএম আবু জাফর ও সৈয়দ আবুল হাশেম।









