জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের মাধ্যমে বাংলাদেশে বাস্তবায়িত এনার্জি এফিশিয়েন্সি অ্যান্ড গ্রিড ইন্টিগ্রেশন অব রিনিউয়েবল এনার্জি (ইগিরি টু) প্রকল্পের সফল সমাপ্তি ঘটেছে। এ উপলক্ষে গতকাল এক সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ। অনুষ্ঠানে প্রকল্পের সহযোগী অংশীজনদের অভিমত উপস্থাপন করা হয়, যার মধ্যে ছিল পাওয়ার গ্রিড বাংলাদেশ, ডিপিডিসি, ওজোপাডিকো, নেসকো, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বেসরকারি খাতের প্রযুক্তি অংশীদাররা। উল্লেখ্য, ২০২১ সালের জুন থেকে ইগিরি টু প্রকল্পটি দেশের জ্বালানি মিশ্রণে সৌরশক্তির অংশ বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি সক্ষমতার উন্নয়নে কাজ করছে। বিদ্যুৎ বিভাগের সঙ্গে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে জিআইজেড বাংলাদেশ। —বিজ্ঞপ্তি
জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের ইগিরি টু প্রকল্পের সমাপনী উদযাপন
জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের মাধ্যমে বাংলাদেশে বাস্তবায়িত এনার্জি এফিশিয়েন্সি অ্যান্ড গ্রিড ইন্টিগ্রেশন অব রিনিউয়েবল এনার্জি (ইগিরি টু) প্রকল্পের সফল সমাপ্তি ঘটেছে।










