চীনের
সঙ্গে সম্পর্কচ্ছেদের পরিকল্পনা নেই মার্সিডিজ-বেঞ্জের। এমন সম্ভাবনাকে ‘পুরো
জার্মান শিল্পের জন্যই ‘অচিন্তনীয়’ বলে মনে করেন কোম্পানিটির শীর্ষ নির্বাহী ওলা
ক্যালেনিয়াস। খবর রয়টার্স।
জার্মান
ট্যাবলয়েড বিড আম সনতাগকে দেয়া সাক্ষাতকারে মার্সিডিজ প্রধান বলেন, চীনের সঙ্গে
সম্পর্কচ্ছেদ কোন অর্থ বহন করে না।
বলা
হচ্ছে, একক দেশের উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে ইউরোপ। এ ধরণের নির্ভরশীলতার
ক্ষতিকর দিকগুলো করোনা মহামারী ও ইউক্রেন সংকটে স্পষ্ট হয়ে উঠেছে।
কিন্তু
কেলানিয়াস বলছেন, বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির সঙ্গে সম্পর্কচ্ছেদ ‘পুরো জার্মান
শিল্প খাতের জন্যই অচিন্তনীয় ব্যাপার। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও চীনের মতো প্রধান
অর্থনীতিগুলো এমনভাবে একে অন্যের সঙ্গে যুক্ত যে বিচ্ছিন্ন হওয়ার কোন যৌক্তিকতা
নেই।
বিশ্বের
বৃহত্তম গাড়ি বাজার হিসেবে চীনের উপর বড় আকারে নির্ভরশীল জার্মান গাড়ি নির্মাতা
কোম্পানিগুলো। ২০২২ সালে মার্সিডিজ-বেঞ্জের ৩৭ শতাংশ বিক্রি হয়েছে চীনের বাজারে।
জার্মান গাড়ি নির্মাতা কোম্পানির আয়ের ১৮ শতাংশ এসেছে চীন থেকে।










