মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ২০২৩ সালে ডেঙ্গু-সম্পর্কিত কারণে তাদের বীমা থেকে ৩ কোটিরও বেশি টাকা পেয়েছেন। এক হাজারের বেশি গ্রাহক তাদের হাসপাতালের খরচ মেটাতে ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ বীমার টাকা থেকে উপকৃত হয়েছেন।
গ্রাহকদের সহায়তা করতে মেটলাইফ বাংলাদেশ এরই মধ্যে ডেঙ্গু-সম্পর্কিত বীমা দাবির ক্ষেত্রে দ্রুত দাবি নিষ্পত্তি করেছে। এখন আবেদন করার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই বীমা দাবির সিদ্ধান্ত জানার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। পাশাপাশি তাদের দাবি নিষ্পত্তির টাকাও সাধারণ সময়ের চেয়ে আরো দ্রুত পাবেন।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘ডেঙ্গুর কারণে রোগী ও তার পরিবার কেবল শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, বরং একই সঙ্গে আর্থিক চাপ ও অনিশ্চয়তাও তৈরি হচ্ছে। এ কঠিন সময়ে আমরা গ্রাহকদের পাশে দাঁড়াতে চাই এবং তাদের রোগ নিরাময়ের ক্ষেত্রে সহায়তা করতে চাই।’
ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগের ক্ষেত্রে বীমা আর্থিক সুরক্ষার নিশ্চয়তা দিয়ে থাকে, এ সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি বলেও মনে করেন তিনি। —বিজ্ঞপ্তি










