দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। পাশাপাশি এসময় পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেয়া অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০ টায় লেনদেন শুরুর পর ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স কিছুটা বাড়লেও মাঝে পয়েন্ট হারায়। বেলা ১১ টা পর্যন্ত ডিএসইএক্স সূচকটি আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন বেলা ১১ টা পর্যন্ত ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২১ ও শরিয়াহ সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৮৪টির বা ৭৭ দশমিক ৩৮ শতাংশ, কমেছে ৪৩টির বা ১১ দশমিক ৭২ শতাংশ, আর অপরিবর্তিত ছিল ৪০টির বা ১০ দশমিক ৯০ শতাংশ বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ১৬৪ কোটি ৯৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।










