তুলা উৎপাদনে চীনের পরই দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। গত বছর দেশটিতে ৩ কোটি ১০ লাখ বেল (প্রতি বেলে ১৭০ কেজি) তুলা উৎপাদিত হয়। আর চলতি মৌসুমে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন ২ কোটি ৭৫ লাখে বেলে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। উৎপাদিত এসব তুলার একটি উল্লেখযোগ্য পরিমাণ অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রফতানি করে দেশটি। এজন্য তুলার শীর্ষ রফতানিকারক দেশগুলোর তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। আর পণ্যটির ব্যবহারের দিক দিয়ে দ্বিতীয়। তবে গত কয়েক বছরে দেশটিতে তুলার ব্যবহার ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে। সর্বশেষ গত বছরেও দেশটিতে ব্যবহার কমেছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। তবে মহামারীর মধ্যে উৎপাদনে বড় ধস নামার পর দেশটির স্পিনিং মিলগুলো এখন তাদের প্রায় ৯৫ শতাংশ উৎপাদন সক্ষমতা ব্যবহার শুরু করেছে। ফলে চলতি বছরে দেশটিতে তুলার অভ্যন্তরীণ ব্যবহারে ভালো প্রবৃদ্ধি দেখা যাবে বলে মনে করছে কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিএআই)।
চলতি বছরে ভারতে তুলা ব্যবহারে বড় প্রবৃদ্ধির সম্ভাবনা
তুলা উৎপাদনে চীনের পরই দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। গত বছর দেশটিতে ৩ কোটি ১০ লাখ বেল (প্রতি বেলে ১৭০ কেজি) তুলা উৎপাদিত হয়। আর চলতি মৌসুমে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন ২ কোটি ৭৫ লাখে বেলে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)।










