সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি জেনারেটিভ এআই এবং ব্যাংক খাতে এর প্রয়োগ শীর্ষক একটি কনফারেন্সের আয়োজন করে। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তাৎপর্য ও ব্যাংক খাতে আগামী দিনে এর প্রভাব নিয়ে আলোচনা করেন। দ্য কম্পিউটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বেসিসের প্রতিষ্ঠাতা সদস্য খোন্দকার আতিক-ই-রব্বানী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরীসহ প্রধান কার্যালয়ের ৭০ জন কর্মকর্তা কনফারেন্সে অংশগ্রহণ করেন।
সাউথইস্ট ব্যাংকে জেনারেটিভ এআইয়ের ব্যাংক খাতে প্রয়োগবিষয়ক কনফারেন্স
সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি জেনারেটিভ এআই এবং ব্যাংক খাতে এর প্রয়োগ শীর্ষক একটি কনফারেন্সের আয়োজন করে।










