এ উপলক্ষে গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় তিনি গ্রাহকদের আস্থা, অংশীদারদের সহযোগিতা এবং ব্যাংকের সব কর্মীর অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। সিএমএসএমই খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ‘আগামীতেও এ খাতের টেকসই উন্নয়নে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পাশে থাকবে।’

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ বলেন, ‘ব্যাংক খাতের নিয়মনীতি যথাযথ পরিপালন, উন্নত গ্রাহকসেবা ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করাই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মূল লক্ষ্য।’

এ সময় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরসহ অন্যান্য পরিচালক, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, করপোরেট শাখার ব্যবস্থাপক, ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক ও অংশীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কাটা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের সব শাখা ও উপশাখায় গ্রাহক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলসহ দিনব্যাপী নানা আয়োজন করা হয়।

উল্লেখ্য, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক স্বল্প সময়ে দেশব্যাপী ৩৪টি শাখা চালু করেছে। এর মধ্যে চারটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখার মাধ্যমে শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা দিচ্ছে। পথচলার শুরু থেকেই সিএমএসএমই খাতে অগ্রাধিকার দিয়ে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে ব্যাংকটি। এছাড়া ক্রেডিট রেটিং সূচকে এএ- এবং আধুনিক অনলাইন ব্যাংকিং নিশ্চিত করাসহ বিভিন্ন অর্জনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে নতুন প্রজন্মের এ ব্যাংক।