বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) বিজনেস রিভিউ সভা অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার এফসিএ। আরো উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালকরা ড. মো. আব্দুল কাদের, মো. জামিল হোসেন, প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান, সব শাখা ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।