কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সামুদা স্পেক কেম লিমিটেডের ব্র্যান্ড স্যাম বন্ডের পরিবেশক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এ কে এম মাহমুদুল হাসানের উপস্থাপনায় উদ্বোধনী বক্তব্য দেন চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস। অনুষ্ঠানে সামুদা স্পেক কেম লিমিটেডের ডিরেক্টর মো. মুস্তাফিজুর রহমান, হেড অব অ্যাকাউন্টস মোহাম্মদ আকরামুজ্জামান, হেড অব এইচ আর অ্যান্ড অ্যাডমিন মো. মুসফিকুল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।