বার্জার পেইন্টসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিলেন বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বার্জার পেইন্টসের প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলমের উপস্থিতিতে কোম্পানির সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তি করেন তিনি। নতুন এ ভূমিকায় শান্ত বার্জারের বিভিন্ন অংশগ্রহণমূলক এবং প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন।