ক্ষুদ্র কৃষকদের অর্থায়ন সুবিধা দেয়ার লক্ষ্যে উইগ্রো টেকনোলজিস লিমিটেডের সঙ্গে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমডি ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব ইমার্জিং করপোরেট ইন্দ্রজিৎ সুর, হেড অব স্মল বিজনেস (সাউথ) নজরুল ইসলাম, হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে উইগ্রো টেকনোলজিসের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির সিইও মাহমুদুর রহমান, সিওও মো. আলভি রহমান, ফাইন্যান্স লিড মনজুরুল মান্নানসহ অনেকে।
কৃষি অর্থায়ন বাড়াতে ব্র্যাক ব্যাংক ও উইগ্রোর যৌথ উদ্যোগ
ক্ষুদ্র কৃষকদের অর্থায়ন সুবিধা দেয়ার লক্ষ্যে উইগ্রো টেকনোলজিস লিমিটেডের সঙ্গে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।










