বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় সম্প্রতি গঠিত বিএসআইসির লক্ষ্য উচ্চ প্রবৃদ্ধিসম্পন্ন স্টার্টআপের জন্য দেশীয় প্রাতিষ্ঠানিক মূলধন সংগ্রহ এবং দেশের ভেঞ্চার ক্যাপিটাল ও উদ্ভাবনী ইকোসিস্টেম শক্তিশালী করা।

বিএসআইসি এরই মধ্যে ‘অঙ্কুর’ নামে প্রথম তহবিল চালু করেছে। ৩৫ মিলিয়ন ডলার বা প্রায় ৪২৫ কোটি টাকার এ তহবিল দেশী-বিদেশী বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের স্টার্টআপ কোম্পানিগুলোতে বিনিয়োগ করা হবে। আগামী পাঁচ বছরে তহবিলটির আকার ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশে কার্যরত ব্যাংকগুলোকে প্রতি বছর তাদের বার্ষিক মুনাফার ১ শতাংশ স্টার্টআপ ইকুইটি ফান্ডে বিনিয়োগ করতে হবে।