এনআরবিসি ব্যাংক পিএলসি ‘আল-আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমডি ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান এবং আল-আমিন ইসলামিক ব্যাংকিংয়ের প্রধান আব্দুল গফুর রানা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘আল-আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডোর আওতায় বর্তমানে এনআরবিসি ব্যাংকের ১০৯টি শাখা ও ৪১৫টি উপশাখায় ইসলামী ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে। —বিজ্ঞপ্তি