দীর্ঘদিন আড়ালে থাকার পর চীনে ফিরেছেন আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা। সরকার ও নীতি নির্ধারকদের সঙ্গে টানাপড়েনের কারণে চীনা ই-কমার্স জায়ান্টটির প্রতিষ্ঠাতাকে দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি। সম্প্রতি পূর্ব চীনের হানজু শহরের একটি বিদ্যালয় পরিদর্শন করতে দেখা গেছে জ্যাক মাকে। ২০২১ সালের শেষ থেকে এক বছরেরও অধিক সময় ধরে তিনি চীনের বাইরে ছিলেন বলে জানা গেছে। এর আগে সরকারি কর্তৃপক্ষ ও ব্যাংক সেক্টরের সমালোচনা করায় জ্যাক মার ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে তদারকি জোরদার করেছিল বেইজিং। দ্য গার্ডিয়ান