এ উপলক্ষে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তাফার কাছে চেক হস্তান্তর করেন এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের ইভিপি ও হেড অব ক্রেডিট মোহাম্মদ আব্দুল মান্নানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
বাংলাদেশ স্টার্টআপ ফান্ডে ২ কোটি ৫৮ লাখ টাকা দিল এসবিএসি ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ গঠন ও কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে ২ কোটি ৫৮ লাখ টাকা দিয়েছে এসবিএসি ব্যাংক পিএলসি।










