‘জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা’ মাস উপলক্ষে সম্প্রতি ইডেন মহিলা কলেজ এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগ যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনায় সভার আয়োজন করে। সকালে ইডেন মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর ফেরদৌসী বেগমের নেতৃত্বে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে শোভাযাত্রা শেষে কলেজের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর মাহফুজা খানম। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় এ শোভাযাত্রা এবং আলোচনা সভায় আয়োজন করা হয়। আলোচনা সভায় ইনসেপ্টার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার (এসএসডি) হোমায়রা ফাতেমা অনন্যা।
জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সভা ও শোভাযাত্রা
‘জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা’ মাস উপলক্ষে সম্প্রতি ইডেন মহিলা কলেজ এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগ যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনায় সভার আয়োজন করে।










