ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৭৮ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গত সপ্তাহে কোম্পানিটির ২২ লাখ ১১ হাজার ৪১১টি শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ৫৬ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর এ সময়ে ৪ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১০ অক্টোবর ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ছিল ৩০৬ টাকা ৭০ পয়সা। সর্বশেষ গত বৃহস্পতিবার এ দর দাঁড়িয়েছে ৩৪৫ টাকা ২০ পয়সায়।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ওরিয়ন ইনফিউশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৮ পয়সায়।










