স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘শিশুরা আমাদের সমাজের অংশ। তারা ধীরে ধীরে বেড়ে উঠবে একজন সুনাগরিক হিসেবে। শিশুদের মেধা ও প্রতিভার পূর্ণ বিকাশ নিশ্চিত হলেই তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে।’ সম্প্রতি পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেমস গ্লোবালের সহযোগিতায় ‘সঙ্গে আছি ফাউন্ডেশন’ আয়োজিত ‘বিশেষ শিশুদের স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৩’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সঙ্গে আছি ফাউন্ডেশনের পরিচালক ও একাত্তর টেলিভিশনের বিজনেস এডিটর কাজী আজিজুল ইসলাম মাখনের সভাপতিত্বে সভাপতি জসীম উদ্দিন খান শুভেচ্ছা বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ‘সঙ্গে আছি ফাউন্ডেশন’-এর পরিচালক রিজভী নেওয়াজ ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ ফওজুল আজিম। —বিজ্ঞপ্তি
শিশুদের মেধা বিকাশ নিশ্চিত হলেই আত্মনির্ভরশীল হবে: স্পিকার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘শিশুরা আমাদের সমাজের অংশ। তারা ধীরে ধীরে বেড়ে উঠবে একজন সুনাগরিক হিসেবে।










