শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, কাফতান, ফ্যামিলি সেট থেকে শুরু করে সাব-ব্র্যান্ড ‘ঢেউ’-এর পশ্চিমা পোশাক মিলবে সাশ্রয়ী মূল্যে। অনলাইনে প্রি-অর্ডার, দ্রুত ডেলিভারি ও বিশেষ ছাড়ে কেনাকাটার সুবিধাও রয়েছে। সারা লাইফস্টাইল সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দেশীয় লাইফস্টাইল ব্র্যান্ডটি বলছে, এবারের ঈদ কালেকশনে নারীদের জন্য শাড়ি, এথনিক কুর্তি, কাফতান ও কামিজ; পুরুষদের জন্য পাঞ্জাবি ও ওয়েস্টকোট এবং শিশুদের জন্য ফ্যামিলি সেট ও মিনি-মি সেট রাখা হয়েছে। ফলে পুরো পরিবার একই ধাঁচের পোশাকে সাজতে পারবে।
সারা লাইফস্টাইল এবার পোশাক তৈরিতে কটন, লিনেন ও সিল্কের মতো আরামদায়ক ফ্যাব্রিক ব্যবহার করেছে। রঙের ক্ষেত্রে রাখা হয়েছে বৈচিত্র্য—রয়্যাল ব্লু ও মস গ্রিনের মতো বোল্ড রঙের পাশাপাশি আছে প্যাস্টেল পিঙ্ক, মিন্ট ও বেবি ব্লুর মতো কোমল রঙও। সূক্ষ্ম এমব্রয়ডারি, ট্যাসেল ও হ্যান্ডস্টিচড কাজে মোগল নান্দনিকতার ছোঁয়া ফুটে উঠেছে।
প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, ২০১৮ সালে যাত্রা করার পর থেকে সারা লাইফস্টাইল ক্রেতাদের আস্থা অর্জন করেছে এবং ঈদ মৌসুম সেই সম্পর্ককে আরো শক্তিশালী করে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ক্রেতারা মান, টেকসই ব্যবহারযোগ্যতা ও দামের যৌক্তিকতাকে গুরুত্ব দিচ্ছেন। তাই দক্ষ সরবরাহ ব্যবস্থা ও কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে ক্রেতাবান্ধব মূল্যনীতি বজায় রেখেছে সারা লাইফস্টাইল।










