বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনে বড় ধরনের সহায়তা পেতে যাচ্ছে সৌদি আরব। ভারতীয় স্টার্টআপ প্রাভাইগ ডায়নামিকস দেশটিকে ইভি উৎপাদন কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, গত সপ্তাহে নয়াদিল্লিতে আয়োজিত জি২০ ইয়ার অন্ট্রাপ্রেনিউর অ্যালায়েন্স সামিটে সৌদি ইন্ডিয়া ভেঞ্চার স্টুডিওর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তারা। বেঙ্গালুরুভিত্তিক সংস্থাটি জানায়, সৌদি আরবে স্থাপিত হতে যাওয়া ইভি কারখানায় ১০ লাখ ইউনিট উৎপাদন করা যাবে। আরব নিউজ