মালয়েশিয়ার পাম অয়েলের ভবিষ্যৎ কিছুটা উন্নতির আভাস দিচ্ছে। গত এক মাস সবচেয়ে খারাপ মৌসুম কাটানোর পর সম্প্রতি এর দাম বেড়েছে ৩ শতাংশ। এর কারণ গত সাড়ে পাঁচ বছরে প্রথমবারের মতো নিম্ন পর্যায়ে রয়েছে রিঙ্গিতের মান। খবর বিজনেস রেকর্ডার।
বুরশা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে নভেম্বরে সরবরাহ করার মতো বেঞ্চমার্ক পাম অয়েল চুক্তি ১৩৪ রিঙ্গিত বা ৩ দশমিক ২৪ শতাংশ বেড়ে ১ টনে ৪ হাজার ২৭২ রিঙ্গিতে দাঁড়িয়েছে।
এর আগে গত সোমবারই আগস্টের অলস রফতানি তথ্য ও অপরিশোধিত তেলের কম দামের কারণে এ চুক্তি কমে যায় ৬ দশমিক ৪ শতাংশ। চলতি বছরে মুদ্রাটির মান অবনমন হয়েছে ৭ শতাংশ। ২০১৭ সালের জানুয়ারির পর এবারই ডলারের বিপরীতে রিঙ্গিতের মান কমেছে শূন্য দশমিক ১৩ শতাংশ।
১-১৫ আগস্টের মধ্যে মালয়েশিয়ার পাম অয়েল পণ্যের রফতানি আগের মাসের একই সময়ের তুলনায় কমেছে ৯ দশমিক ৫ শতাংশ বা ৫ লাখ ১৬ হাজার ৭২ টন। সাধারণত অন্যান্য তেলের দামে বেশি পরিমাণে প্রভাবিত হয় পাম অয়েলের বাজার। কারণ পাম অয়েলকে বরাবর উদ্ভিজ্জ তেলের বাজারে জায়গা করে নেয়ার জন্য প্রতিযোগিতা করতে হয়।










