বৃহস্পতিবার ব্যাংক পর্ষদের ৪৬৪তম (জরুরি) সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়। এআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
লিয়াকত আলী চৌধুরী দেশের জাহাজ ভাঙা শিল্পের একজন শীর্ষ উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি জাহাজ ভাঙা ও পুনঃপ্রক্রিয়াকরণ, আবাসন, অক্সিজেন উৎপাদন এবং ব্যাংকিংসহ বিভিন্ন খাতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
লিয়াকত আলী চৌধুরী বর্তমানে আসাদী স্টিল এন্টারপ্রাইজ ও যমুনা শিপ ব্রেকার্সের ব্যবস্থাপনা অংশীদার এবং বাংলাদেশ শিপ ব্রেকিং লিমিটেড ও এলঅ্যান্ডএম বিল্ডার্স (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি রিগ্যাল অক্সিজেনের স্বত্বাধিকারী, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সাউদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য।










