বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) জার্মানির নিডেরহেইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের (এইচএসএনআর) শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কোর্সের সমাপনী সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির ট্রাস্টি বোর্ডের সদস্য মশিউল আজম সজল ও মুহাম্মদ নাসির।