সি ফুড প্রেমীদের বৈচিত্র্যময় স্বাদের অভিজ্ঞতা দিতে চট্টগ্রামের
তারকা হোটেল দ্য পেনিনসুলা চিটাগাং-এ শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘ওশেনস বাউন্টি- টেস্ট
অব দ্য সি’ শিরোনামে সি ফুড ফেস্টিভ্যাল।
সামুদ্রিক জীববৈচিত্র্যের আদলে সজ্জিত পেনিনসুলার সেগুনা রেস্টুরেন্টে
গতকাল শনিবার (২৪ জুন) সন্ধ্যা থেকে বিশেষায়িত এ ফেস্টিভ্যাল শুরু হয়েছে। চলবে আগামী
২৮ জুন পর্যন্ত।
পেনিনসুলার এক্সিকিউটিভ শেফ মিলরয় নানায়াক্কারার নেতৃত্বে এবং তার
শেফ টিমের তত্ত্বাবধানে প্রস্তুত হয়েছে সামুদ্রিক তাজা মাছের নানা মেন্যু।
সুস্বাদু সি ফুড টেরিন থেকে শুরু করে দেশের ঐতিহ্যবাহী সরিষা ইলিশ,
সি ফুড রাগআউট, ক্র্যাব ধার্মিডর, স্কুইড টেম্পারড, সামুদ্রিক খাবার আরাবিয়াটা, সিঙ্গাপুর
চিলি ক্র্যাব, লাক্কা ফিশ মাসালাসহ নানা ধরনের সি ফুডের মেন্যু থাকছে এ ফেস্টিভ্যালের
বুফে মেন্যুতে।
ফেস্টিভ্যাল বুফে ডিনারে নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে
‘বাই ওয়ান গেট থ্রি’ ফ্রি অফার। সমুদ্রের তরতাজা সি ফুডের দেশীয় এবং আন্তর্জাতিক মেন্যুতে
সাজানো বৈচিত্র্যময় স্বাদের সী ফুড পরিবেশন করা হবে।










