ইস্টার্ন ব্যাংক (ইবিএল) দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬-এর ১৬টি মেট্রোরেল স্টেশনে অটোমেটেড টেলার মেশিন (এটিএম) স্থাপন করতে যাচ্ছে। এ এটিএমগুলো থেকে মেট্রোরেল গ্রাহকসহ অন্যরা প্রতিদিন ২৪ ঘণ্টা সেবা পাবেন। 

এ লক্ষ্যে ইবিএল ও ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে গতকাল একটি চুক্তি হয়েছে। ইবিএলের এমডি ও সিইও রেজা ইফতেখার এবং ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এমএএন ছিদ্দিকের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেন ইবিএলের ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ডিএমটিসিএল কোম্পানি সেক্রেটারি (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ আব্দুর রউফ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল কমিউনিকেশনস ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহ্সান উল্লাহ্ চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং প্রধান আমীন মো. মেহ্দী হাসান, হেড অব এডিসি মীর রেহান ইমিতিয়াজ প্রমুখ। —বিজ্ঞপ্তি