ওয়ারেন বাফেটের মালিকানাধীন বার্কশায়ার হ্যাথাওয়ের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ছুঁয়েছে। গত বুধবার সকালে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক হোল্ডিং কোম্পানিটির শেয়ারপ্রতি লেনদেন ৪৬৬ ডলার ৩৯ সেন্টে ওঠে, যা বার্কশায়ার হ্যাথাওয়ের বাজার মূলধনকে মাইলফলক উচ্চতায় নিয়ে যায়। এর আগে শুধু প্রযুক্তি খাতের মার্কিন কোম্পানিগুলো বাজারমূল্যে ট্রিলিয়ন ডলারে পা রাখে। এখন বাজারমূল্যের দিকে থেকে বিশ্বের বৃহত্তম কোম্পানিগুলোর মধ্যে অষ্টম স্থানে রয়েছে বার্কশায়ার হ্যাথাওয়ে। এছাড়া ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে সৌদি জ্বালানি জায়ান্ট আরামকো। খবর আনাদোলু ও ছবি রয়টার্স