মার্চে শেষ হওয়া প্রান্তিকে ভিসার নিট মুনাফা হয়েছে ৪৩০ কোটি ডলার। পেমেন্টের আকার বৃদ্ধি এবং আন্তঃসীমান্তীয় লেনদেন বৃদ্ধিতে ভিসার নিট মুনাফা বছরওয়ারি ১৭ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে পেশ করা কোম্পানি নথিতে দেখা গেছে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে ভিসার আয় হয়েছে ৮০০ কোটি ডলার। গত বছরের একই সময়ের চেয়ে আয় বেড়েছে ১১ শতাংশ।  গত প্রান্তিকে ভিসার মাধ্যমে লেনদেন হয়েছে ৫ হাজার ১০ কোটি ডলার, যা ২০২২ সালের একই প্রান্তিকের চেয়ে ১২ শতাংশ বেশি। দ্য ন্যাশনাল