গত বছর খনি থেকে সর্বোচ্চ তামা উত্তোলনকারী শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২০ সালে মোট ১ হাজার ৭২৭ কিলোটন তামা উত্তোলন করা হয়েছিল খনিগুলো থেকে। এর মধ্যে চিলির বৃহত্তম তামা খনি কোডেলকো ছিল সবচেয়ে এগিয়ে। ২০১৯ সালের চেয়ে গত বছর কোডেলকোর তামা উত্তোলন এক-শতাংশ বেড়েছিল। বিশ্বব্যাপী মহামারী চলা সত্ত্বেও কোম্পানিটি তাদের উৎপাদন ও বিক্রি দুই লক্ষ্যই পূরণ করতে পেরেছিল।
তার পরই দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী হিসেবে রয়েছে গ্লেনকোর। ২০২০ সালে কোম্পানিটি মোট ১ হাজার ২৫৮ কিলোটন তামা উৎপাদন করেছিল, যা ২০১৯ সালের চেয়ে ৮ শতাংশ কম।
তামা উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে ফ্রিপোর্ট-ম্যাকমোরান। গত বছর কোম্পনিটির মোট উৎপাদন ছিল ১ হাজার ১৭৮ কিলোটন। ১ হাজার ১০৭ কিলোটন তামা উৎপাদন করে চতুর্থ স্থানে রয়েছে বিএইচপি বিলিটন। এক হাজার কিলোটন তামা উৎপাদন করে পঞ্চম স্থানে রয়েছে সার্দান কপার।
ষষ্ঠ স্থানে থাকা ফার্স্ট কোয়ান্টামের বছরব্যাপী মোট তামার উৎপাদন ছিল ৭৭৯ কিলোটন। সপ্তম স্থানে থাকা কেজিএইচএমের বছরব্যাপী তামার উৎপাদন ছিল ৭০৯ কিলোটন।
অষ্টম স্থানে থাকা রিও টিনটোর মোট উৎপাদন ছিল ৫২৮ কিলোটন, যা তাদের ২০১৯ সালের মোট উৎপাদনের তুলনায় ৮ শতাংশ কম। নবম স্থানে থাকা এন্তোফ্যাগাস্তা গত বছরের মোট উৎপাদিত তামার পরিমাণ ৪৬৮ কিলোটন। তাদের উৎপাদনও ২০১৯ সালের তুলনায় কমেছে ৫ শতাংশ।
দশম স্থানে থাকা অ্যাংলো আমেরিকানের গত বছরের মোট উৎপাদন ছিল ৪৬৩ কিলোটন। ২০১৯ সালের তুলনায় তাদের মোট উৎপাদন বেড়েছে ৪ শতাংশ। কিটকো নিউজ










