বিসিআইসি অডিটোরিয়ামে গতকাল হাইব্রিড পদ্ধতিতে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রফিকুল হাসান। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী গৃহীত এবং বিভিন্ন এজেন্ডা অনুমোদন করা হয়। বাংলাদেশ ফাইন্যান্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় স্বতন্ত্র পরিচালক কাজী মোস্তাক আহমেদ; পরিচালক মো. হাসান খান; স্বতন্ত্র পরিচালক এবং নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহফুজা খানম উপস্থিত ছিলেন। এছাড়া বিপুলসংখ্যক সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার সরাসরি ও ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এতে অংশগ্রহণ করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সাজ্জাদুর রহমান ভূঁইয়া এবং গ্রুপ কোম্পানি সচিব মুন্সী আবু নাঈম।










