মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তার কর্মীদের সঙ্গে নেতৃত্বের সরাসরি ও অর্থবহ যোগাযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘সিইও কানেক্ট’ চালু করেছে। এর মাধ্যমে নির্বাচিত কর্মকর্তারা আন্তরিক এবং অংশগ্রহণমূলক পরিবেশে এমডি ও সিইওর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন। সম্প্রতি এমটিবি সেন্টারে সিইও কানেক্টের প্রথম আলাপচারিতা পর্ব অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিভিন্ন বিভাগ ও স্তরের নির্বাচিত ৩০ জন কর্মকর্তা অংশ নেন। এ সেশনে খোলামেলা আলোচনার মাধ্যমে উঠে আসে কর্মীদের অভিজ্ঞতা, ভাবনা, অনুপ্রেরণা ও মতামত। নতুন উদ্যোগ সম্পর্কে এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘মিউচুয়াল’ মানে শুধু গ্রাহকের সঙ্গে সম্পর্ক নয়, বরং সহকর্মীদের মধ্যকার পারস্পরিক সংযোগ ও বোঝাপড়া। ছোট পরিসরে আন্তরিক আলোচনাই প্রকৃত সংযোগ তৈরি করে—আর সেই লক্ষ্যেই চালু হয়েছে সিইও কানেক্ট।’ —বিজ্ঞপ্তি
এমটিবির কর্মীদের সঙ্গে নেতৃত্বের সরাসরি যোগাযোগ নিশ্চিতে ‘সিইও কানেক্ট’ চালু
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তার কর্মীদের সঙ্গে নেতৃত্বের সরাসরি ও অর্থবহ যোগাযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘সিইও কানেক্ট’ চালু করেছে।










