রেকর্ড ডেটসংক্রান্ত কারণে আগামীকাল আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। পরদিন লেনদেন পুনরায় চালু হবে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

আরএকে সিরামিকস ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৯ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামীকাল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ২৯ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ৮৫ পয়সা। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আরএকে সিরামিকস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৭ কোটি ১৬ লাখ টাকা, আগের বছর যা ছিল ৯০ কোটি ৫২ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৩৪ দশমিক ৭৮ শতাংশ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ১২ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৭৩ পয়সা।