কারিগরি ত্রুটি থাকায় জাপান থেকে ৬ লাখ ৯৯ হাজার ইউনিট গাড়ি প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে নিশান। বিশ্ববাজারে থাকা আরো সাত লাখ গাড়িতেও এ সমস্যা রয়েছে বলে সূত্রে জানা গেছে। জাপানের গাড়ি উৎপাদনকারী কোম্পানিটি জানায়, পাঁচটি মডেলের গাড়িতে এ সমস্যা পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, নোট, সেরেনা ও কিক মডেলের আরো ৪ লাখ ৮৪ হাজার ২৫ ইউনিটও প্রত্যাহার করে নেয়া হয়েছে। ইঞ্জিন হোস কভারে ত্রুটি থাকায় এ উদ্যোগ নেয়া হয়েছে। রয়টার্স