ওয়াল স্ট্রিটের জরিপে বছরের দ্বিতীয় প্রান্তিকে শীর্ষ আয় গুনেছে শেভরন করপোরেশন। রবিবার এমন তথ্য জানিয়েছে মার্কিন পেট্রোলিয়াম কোম্পানিটি। শেভরনের প্রধান নির্বাহী মাইকেল ওয়ার্থও ইঙ্গিত দিয়েছেন, দ্বিতীয় শীর্ষ মার্কিন তেল কোম্পানিটি চলতি বছর আরও অধিগ্রহণ ও শেয়ারহোল্ডারদের বৃদ্ধির জন্য প্রস্তুত রয়েছে।

৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে শেভরনের নিট মুনাফা হয়েছে ৬০০ কোটি ডলার, যা আগের প্রান্তিকের কাছাকাছি। 

ওয়ার্থ কোম্পানির আর্থিক ও অপারেটিং এক্সিকিউটিভ দলে পরিবর্তনের রূপরেখা নিয়ে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘‌প্রথম প্রান্তিকের তুলনায় সামষ্টিক মূল্যের পরিবেশ কিছুটা কমেছ। তবে তারপেরও দ্বিতীয় প্রান্তিকে ভাল অবস্থান রয়েছে।

আমাদের অপারেটিং পারফরম্যান্সের ছিল খুবই উচ্চ স্তরের। আমাদের পোর্টফোলিওতে খুব কম অপরিকল্পিত ডাউনটাইম ছিল।

ওয়ার্থ বলেছেন, পার্মিয়ান বেসিনে শেভরনের তেল এবং গ্যাস উৎপাদনের পরিমাণ দিনে ৭ লাখ ৭২ হাজার ব্যারেল ছুঁয়েছে। পার্মিয়ানে আমাদের সর্বোচ্চ প্রান্তিক ছিল এটি, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ১০ শতাংশ বেশি।

এ ছাড়া কাজাখস্তানেও কোম্পানির সম্প্রসারণ প্রকল্প পরিকল্পনা অনুযায়ী অব্যাহত থাকবে বলে জানান তিনি। ওয়ার্থ ইঙ্গিত দিয়েছেন, কোম্পানি এখনও শেয়ারহোল্ডার বাড়াতে একত্রিকরণ ও অধিগ্রহণ চুক্তির জন্য প্রস্তুত রয়েছে।