২০২৭ সালে লন্ডনের চেলসিংটন ওয়ার্ল্ড অব অ্যাডভেঞ্চারসে ‘মাইনক্রাফট ওয়ার্ল্ড’ নামে একটি স্থায়ী থিম পার্ক চালু করা হবে। মাইনক্রাফট লাইভ ২০২৬ অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়েছে। এটি নির্মাণের জন্য গেমটির নির্মাতা প্রতিষ্ঠান মোজাং স্টুডিওস এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম থিম পার্ক নির্মাতা মার্লিন এন্টারটেইনমেন্টস চুক্তিবদ্ধ হয়েছে। থিম পার্কটিতে রোলার কোস্টার ও বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ অ্যাডভেঞ্চারের সুযোগ থাকবে। গেমটির ক্রিয়েটিভ ডিরেক্টর টর্ফি ফ্রানস ওলাফসন বলেন, ‘আমরা এমন একটি অভিজ্ঞতা দিতে চাই, যা হবে বাস্তবধর্মী ও পর্যটকদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক।’ সূত্র: এনগ্যাজেট