এ উপলক্ষে গতকাল রাজধানীর আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন আইএফআইসি টাওয়ারের সব নারী সাপোর্ট স্টাফ ও বিভিন্ন বিভাগের নারীপ্রধানরা। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মনিতুর রহমান, মো. রফিকুল ইসলাম, কেএআরএম মোস্তফা কামাল ও শেখ আকতার উদ্দীন আহমেদ।