মূল্যস্ফীতি সূচকের নিম্নগতির কারণে স্বস্তি ফিরছে ব্রিটেনের আবাসন খাতে। ব্যবসায়ীদের মধ্যে প্রত্যাশা জন্মেছে, কেন্দ্রীয় ব্যাংক সুদহার আর বাড়াবে না। যুক্তরাজ্যের তালিকাভুক্ত গৃহনির্মাতারা ২০০৮ সালের পর রেডর্ক পরিমাণ বিক্রি দেখেছেন। সরকারি পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জুন পর্যন্ত মূল্যস্ফীতি ৭ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে, যা মে মাসে ছিল ৮ দশমিক ৭ শতাংশ। যুক্তরাজ্য সরকারের ঋণের ব্যয় কমেছে, যা আগামী সপ্তাহগুলোয় মর্টগেজের হারে সম্ভাব্য শিথিলতার ইঙ্গিত দিচ্ছে। টেলিগ্রাফ